শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট: April 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মোংলা প্রতিনিধি:: সুন্দরবন থেকে উঠে পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে কোস্ট গার্ডের জালে ধরা পড়েছে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে সুন্দরবনের গহীনে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড’র মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনের সকল বনদস্যুর বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন”এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুইটি বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে তৃতীয়বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে আটক করা হয়েছে।

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা (৩৫) গত ১৩ এপ্রিল সুন্দরবন থেকে উঠে বাগেরহাটের রামপালের শুকদারা বাজার সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে পরিবারের সাথে সাক্ষাৎতে আসেন। এরপর কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গত ২০ এপ্রিল রাতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ডাকাতকে নিয়ে অভিযান চালিয়ে ২১ এপ্রিল মধ্যরাত ২টায় মোংলার সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকার বনের ভিতরে মাটির নিচে লুকিয়ে রাখা ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান ও ২ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করা হয়।আটককৃত ডাকাত মো. আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাটের রামপালের বাসিন্দা। সে দীর্ঘদিন ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতি করে আসছিল। জব্দকৃত অস্ত্র-গুলি ও আটককৃত ডাকাতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network