সুন্দরবনে মাছ ও হরিণ শিকার, ৪ শিকারি ও ৩ জেলে আটক

আপডেট: June 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:: পূর্ব সুন্দরবনের শেলার চরে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। একই অভিযানে তিন জেলেকেও আটক করা হয়েছে।জব্দ করা হয়েছে শিকারিদের একটি ট্রলার। আটকদের বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টহল টিমের বনরক্ষীরা নিয়মিত টহলের সময় বুধবার (১০ জুন) সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের শেলার চর টহল ফাঁড়ির ছাপড়াখালীর বনে শিকারিদের পেতে রাখা ফাঁদ দেখতে পান। পরে বনরক্ষীরা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার এবং চার শিকারিকে আটক করেন।ঘটনাস্থলের অদূরে খাল থেকে শিকারিদের একটি ট্রলার জব্দ করা হয়।আটক শিকারিরা হলেন সোলায়মান হাওলাদার (৪০), রাসেল (৩৮), নয়ন বিশ্বাস (১৭) ও নুর আলম (১৮)। তাদের বাড়ি শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে।

অন্যদিকে সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ ধরার সময় সুপতি বনাঞ্চলের ডোরা এলাকার সাইড খালে বুধবার বিকেলে ট্রলার, জালসহ তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়।আটক জেলেরা হলেন হিরু (৪০), আলমগীর (৩৫) ও তামীম মৃধা (১৯)। তাদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোট পাথরঘাটা গ্রামে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, আটক হরিণ শিকারি ও জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network