আপডেট: March 13, 2021
নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি: চরফ্যাসন আইনজীবি সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট এম,এইচ,এ হিরন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির নির্বাচনে নব-নির্বাচিত সাধারন সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন৷
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৫১জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন৷
১৪ পদে সভাপতি সহ ৮টি পদে আওয়ামী লীগ এবং সাধারন সম্পাদক সহ ৬টি পদে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে৷ সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল ৷
গতকাল শুক্রবার ভোট গণনা শেষে রাত একটার দিকে নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক সাবেক বিচারপতি এএসএম আবদুর রহমান ফল ঘোষণা করেন।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়।

