শিরোনাম
সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ

সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল

আপডেট: September 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে নিরীহ ভ্যান চালক সুমন সিকদারের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কবাই ইউনিয়নের চৌমাথা এলাকায় সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি কবাই চৌমাথা থেকে শুরু করে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সেখানে আগামী ২৪ ঘন্টার মধ্যে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আলমেটাম দিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন নিহত সুমনের মা মনোয়ারা বেগম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওসার হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান, জাকির হাওলাদার ও বাবু মৃধা।

বিক্ষোভ মিছিল পূর্ব সংবাদ সম্মেলনে কামরুল হাসান রুবেল বলেন, ভ্যানচালক সুমন সিকদারকে বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। হত্যার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও হত্যাকারীদের কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুমন হত্যাকারীদের গ্রেফতার না করলে প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে বৃহত্তর আন্দোলন করা হবে। তিনি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।সংবাদ সম্মেলনে নিহত সুমনের মা মনোয়ারা বেগম জানান, তার ছেলে সুমন শিকদার ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। হত্যাকারী মনা তালুকদার পরকীয়া সম্পর্ক করে তার ছেলের স্ত্রীকে ভাগিয়ে নিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার বাড়ির সামনে সন্ত্রাসী রিগান হাওলাদার, সুমন শিকদার ও মনা তালুকদাররা ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর কবাই ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরুল হাসান রুবেল আইনগত সহযোগিতাসহ তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করে পাশে রয়েছেন। তিনি তার পুত্রের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network