শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

সুস্থ্য নারীকে প্রতিবন্ধী সাজিয়ে মৃত পিতার পেনশন উত্তোলন

আপডেট: April 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার:
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মরহুম সাবেক পুলিশ কর্মকর্তা (এসআই) ও বীরমুক্তিযোদ্ধা আঃ হালিম মোল্লার সুস্থ্য কন্যা রুবিনা আক্তার (৪০)- কে প্রতিবন্ধী বানিয়ে পিতার পেনশনের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন তারই সৎ বোন সামসুন্নার।
মঙ্গলবার (২৮,এপ্রিল) সকালে অভিযোগকারী একটি লিখিত অভিযোগ মাদারীপুরের সিভিল সার্জন মোহাম্মদ শরীফুল আবেদীন কমল এর বরাবরে দাখিল করা হয়।
সিভিল সার্জনের কাছে জানতে চাইলে তিনি জানান, এতদসংক্রান্ত একটি অভিযোগ আমরা পেয়েছি, উল্লেখিত নারী প্রতিবন্ধী কিনা তা যাচাইয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে সেখানে একজন মেডিকেল অফিসার, একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং সিভিল সার্জন সভাপতি হিসাবে উপস্থিত থেকে অভিযোগের বিষয়ে অধিকতর পরীক্ষা- নীরিক্ষায় নিশ্চিত হবার পরেই কেবল বলা যাবে রুবিনা আক্তার প্রতিবন্ধী কি-না। এর আগে কোনও কিছু বলা সম্ভব নয়। এখানে আবেদনকারী বা অভিযোগকারীদের চাইতে মূল বিষয় হলো সঠিক পরীক্ষা মাধ্যমে সত্যকে নিশ্চিত করা৷ একই মতামত ব্যক্ত করেন মেডিকেল বোর্ডের সদস্য ডাঃ মোহাম্মদ এমরান হোসেন খান।
এ ব্যাপারে অভিযোগকারী সৎবোন সামসুন্নাহারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার সৎ বোন রুবিনা আক্তার বাক ও শ্রবণ প্রতিবন্ধী নন, সে মাদারীপুর ঘটকচর হাইস্কুল থেকে স্বাভাবিকভাবে এসএসসি ও পরে একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। সে কোনও প্রতিবন্ধী স্কুলেও লেখাপড়া করেনি, তাকে প্রতিবন্ধী সাজানোর চেষ্টা চলছে, আর এসব অপচেষ্টার সাথে জড়িত আমার সৎ বোন রুবিনা আক্তারের স্বামী মোঃ জাকির হোসেন সাইব। রুবিনা আক্তার ও জাকির হোসেনের বাড়ীতে এ ব্যাপারে খোঁজ নিতে গেলে তাদের বাড়ীতে কিংবা কোনোও বক্তব্য পাওয়া যায় নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network