সেই ভুয়া এসআই এবার হাতকড়াসহ আলমডাঙ্গা থানা পুলিশের হাতে আটক

আপডেট: November 11, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের অভিযানে আটককৃত ভুয়া এসআই হিমেল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে হাতকড়াসহ এক ভুয়া এসআই গ্রেফতার হয়েছে। শুক্রবার (১০ই নভেম্বর ২০২৩ খ্রি.) রাত ৯টার দিকে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের রেল জগন্নাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সোহেল রানা ওরফে হিমেল (২৭) কুষ্টিয়ার মিরপুর থানাধীন আমবাড়ীয়া গ্রামের আজিবর রহমান ওরফে সোনা উল্লাহর ছেলে। তবে বর্তমানে তিনি আলমডাঙ্গা থানাধীন রেল জগন্নাথপুর গ্রামে বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই শেখ হাদীউজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার রাতে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের রেল জগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশের এসআই পরিচয় দিয়ে জনসাধারণের সাথে প্রতারণাকারী সোহেল রানাকে গ্রেফতার করেন।

এসময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি হাতকড়া উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে চুরি করা মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গায় পাত্রী দেখতে এসে পাত্রীপক্ষের হাতে ধরা পড়েন পুলিশের এসআই পরিচয়দানকারী সোহেল রানা ওরফে হিমেল। পাত্রীপক্ষ বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানালে ২৯শে মার্চ ২০২২ খ্রি. তারিখ রাতে জেলা শহরের শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় পুলিশের পোশাক ও নগদ টাকা।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network