শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

সেতু নয় যেন মরণ ফাঁদ!

আপডেট: April 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু:: বরগুনার আমতলী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ নীলগঞ্জ এলাকায় একটি ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন শতাধিক মানুষ, যার মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। দেখে মনে হয় এটা কোন সেতু নয় বরং মরন ফাঁদ!

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ চলাচল করে। এলাকাটিতে আমতলীর ছোট নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কওমি মাদ্রাসা এবং উত্তর টিয়াখালী দাখিল মাদ্রাসাসহ মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ সেতুটি পার হতে হয়।

অভিভাবকরা জানান, প্রতিদিন তাদের সন্তানদের এই ভাঙাচোরা ও নড়বড়ে সেতু পার হয়ে স্কুলে যেতে হয়, যা নিয়ে তারা চরম উদ্বেগে রয়েছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা না হলে যেকোনো সময় প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network