সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ নির্মাণ শ্রমিকের

আপডেট: December 20, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারে কাজ করছে। বুধবার বিকেল ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মন্ডল বাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, নেত্রকোণা জেলার সদর থানার দিঘজান গ্রামের সোনা মিয়ার ছেলে মো. মোখলেছ (৪৫) ও ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার জয়নাল আবেদিনের ছেলে মো. মাসুম (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর পৌরসভার মন্ডল বাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের নির্মাণাধীন বহুতল ভবনের কাজ চলছে। দুই মাস আগে ওই বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। নির্মাণ করা সেপটিক ট্যাংকের ভেতরে বাঁশ ও কাঠ খুলতে বুধবার সকালে মোখলেছ ও মাসুম ভেতরে নামেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না।

পরে তাদের এক সহকর্মী মোখলেছের মোবাইলে কল দিয়ে তা বন্ধ পান। এরপর সহকর্মী রুহুল আমিন বিকেলে সেপটিক ট্যাংকের পানির মধ্যে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। শ্রীপুর থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন বলেন, সেপটিক ট্যাংকের ভেতর থেকে শ্রমিকদের মরদেহ তুলে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network