সোমবার মির্জা ফখরুলের সংবাদ সম্মেলনের ডাক

আপডেট: December 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক::সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ রবিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্তে হত্যাসহ দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network