শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

স্ত্রীর সঙ্গে অভিমানে ছেলেকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার

আপডেট: April 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টারঃ মাদারীপুরের কালকিনি উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. রনি সরদার-(১১) নামে এক মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যার পর তার বাবা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।রোববার রাতে কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত রনি পৌর এলাকার ৯নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে ও খৈয়ারভাঙা হাফিজিয়া মাদ্রাসাছাত্র।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, রোববার রাতে মো. তোফাজ্জল হোসেন তার স্ত্রীর সঙ্গে অভিমান করে তার মাদ্রাসা পড়ুয়া ছেলে রনিকে দা দিয়ে গলা কেটে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রাখে।

এর পর তোফাজ্জেল নিজেই বিষপান করে অচেতন অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকে।পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে কালকিনি থানা পুলিশকে খবর দেয়। পুলিশ নিহত ছাত্র রনির মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়। এর পর অসুস্থ অবস্থায় তোফাজ্জেল সরদারকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, আমরা এসে ছেলেটি ও তার বাবাকে খাটের ওপর একসঙ্গে পেয়েছি। বাবাকে হাসপাতালে পাঠানো হয়েছে।তবে জেনেছি তোফাজ্জল হোসেন ছেলে হত্যা করে নিজেই বিষপান করে মরতে চেয়েছেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network