স্বামীকে কুপিয়ে হত্যা করে পালালেন স্ত্রী!

আপডেট: December 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পারিবারিক কলহের জেরে ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার হোরগাঁতি এলাকায় এ ঘটনা ঘটে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলালী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শরিফুল ইসলাম শামীম (৪৫) হোড়গাঁতি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

কুপিয়ে হত্যার পর স্ত্রী শিরিন আক্তার (৩৫) পালিয়ে যায় বলে পুলিশ জানায়।এলাকাবাসী জানায়, সকালে স্বামীর সঙ্গে শামীমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শামীমকে মাথার পেছনে কোপ দিয়ে হত্যা করেন শিরিন। শামীম পেশায় একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। শিরীন তার তৃতীয় স্ত্রী। নিহত শরিফুল ইসলাম শামীমের তিন স্ত্রীর তিন সন্তান রয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে  জানানো হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network