শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

হত্যা মামলার আসামি বাকেরগঞ্জের জুলফিকার বহাল তবিয়তে

আপডেট: January 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোহাম্মদপুর থানার হত্যা মামলার আসামি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গারুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এএসএম জুলফিকার হায়দার এখনো বহাল তবিয়তে।

দেশব্যাপী চলমান ডেভিল হান্ট অভিযানেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন আওয়ামী গডফাদার আবুল হাসনাত আব্দুল্লাহর সেকেন্ড ইন কমান্ড জুলাই ছাত্র হত্যায় জড়িত আওয়ামী লীগ নেতা জুলফিকার হায়দার। জুলফিকার রাজধানীর মোহাম্মদপুর থানার হত্যা মামলার (মামলা নং ৩১/৮৬২) ৩৮নং এজাহারভুক্ত আসামি।

এবিষয়ে আলাপকালে গারুড়িয়া ইউনিয়ন বিএনপি জামাতের নেতাকর্মী ও রাজধানীর মোহাম্মদপুরে হত্যাকান্ডের স্বীকার হওয়াদের নিকটাত্মীয়রা আক্ষেপ করে বলেন, জুলফিকারের মত দুর্ধর্ষ দানব কিভাবে এখনও দাপটের সাথে ঘুড়ে বেড়ায়! জুলফিকারের খুটির জোর কোথায়। তারা চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় দ্রুত জুলফিকারকে আটকের জন্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, ২৪ এর জুলাই আগষ্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগ নেতা এএসএম জুলফিকার হায়দার রাজধানীর মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের মাথায় ছাত্র জনতা হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network