শিরোনাম
মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড পিরোজপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, ককটেল উদ্ধার

হাঁস-মুরগি চুরির অপরাধে ৩ জনের কারাদণ্ড

আপডেট: July 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

দর্শনার চাকুলিয়া গ্রাম হতে হাঁস-মুরগি চুরি করার অপরাধে ৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- দর্শনা মোহাম্মদপুরের মেথরপট্টি এলাকার মৃত দিলীপ কুমার দাসের ছেলে শ্রী সুজন কুমার দাস (৫০), সুজন কুমার দাসের স্ত্রী ময়না রানী (৩৬) এবং মৃত নবীছদ্দিনের স্ত্রী রেখা খাতুন (৫৮)।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম জানান, গতকাল শনিবার (৪ই জুলাই) মোবাইল ফোনের মাধ্যমে দর্শনা থানার এসআই তৌহিদুল রহমান জানতে পারেন যে, চাকুলিয়া গ্রামের মাঝপাড়ার মোফাজ্জল হোসেনের বসতবাড়ি হতে হাঁস-মুরগি চুরি করার সময় স্থানীয় লোকজন ৩ জনকে আটক করে রেখেছেন। এ খবর পেয়ে এসআই তৌহিদুল রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ওই ৩ জনকে হেফাজতে নেন।

পরবর্তীতে সংক্ষিপ্ত পদ্ধতিতে (সামারি ট্রায়াল) বিচারের জন্য আসামিদের আদালতে হাজির করা হলে চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আসামি শ্রী সুজন কুমার দাসকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ময়না রানী ও রেখা খাতুনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network