শিরোনাম
ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ল বিরল ‘সার্জেন্ট মেজর’ মাছ রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি সদস্য! চোরাই ইজিবাইক ও শ্যালোমেশিনসহ চোরাকারবারি চক্রের চার সদস্য গ্রেপ্তার তালতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা

হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি

আপডেট: August 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এই সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও বেগবান হবে বলে আশা সংশ্লিষ্টদের।

সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4)-এর আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলমসহ উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা। তাদের অভিভাবকরাও এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এতদিন বিদ্যালয়ে যাতায়াতে নানা ধরনের কষ্ট ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হতো। এখন হুইলচেয়ার পাওয়ায় শিশুদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া সহজ হবে এবং তারা আরও উৎসাহ নিয়ে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষা থেকে ঝরে পড়া রোধে সরকারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।স্থানীয়দের মতে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এ ধরনের সহায়তা শুধু তাদের চলাচলই সহজ করবে না, বরং শিক্ষাজীবনে আত্মবিশ্বাস বাড়িয়ে স্বপ্নপূরণের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network