শিরোনাম
মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড পিরোজপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, ককটেল উদ্ধার

হুন্ডি ব্যবসায়ী জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ: সম্পাদকের নামে মিথ্যা মামলা দায়ের

আপডেট: June 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী জয়নগরের হুন্ডি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ আরও ৩ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। গত ২রা জুন জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

৫ আগস্ট পরবর্তী সীমান্ত শহর দর্শনা দিয়ে অনেক আ.লীগের দোসর ভারতে পালিয়ে যাওয়ার সহায়তাকারী হুন্ডি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কোন ক্ষমতা বলে তার হুন্ডি ব্যাবসা চালিয়ে যাচ্ছেন তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নেপথ্যে জাহাঙ্গীরকে কে শক্তি যোগাচ্ছে তা নিয়ে সচেতন মহলের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনেকেই মন্তব্য করে বলেছেন হুন্ডি ব্যবসায়ীদের কোনো দল থাকে না। যে যখন ক্ষমতায় আসে রাতারাতি খোলস পাল্টে তারা সেই দলের লোক হয়ে যায়। হুন্ডি ব্যবসায়ী জাহাঙ্গীর আ.লীগের চিহ্নিত দোসর হলেও পরিবেশ পরিস্থিতি বুঝে বর্তমান সরকার দলীয় রাজনীতির সাথে মিশে গেছেন। আর এ কাজের সহযোগী হিসাবে আছেন তার ভাই সুরুজ মিয়া, জাহিদ হাসান ও তারেক।

আওয়ামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন কুষ্টিয়ার খোকসা থেকে জাহাঙ্গীর হোসেন চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার জয়নগরে নানার বাড়িতে এসে বসবাস শুর করেন। সীমান্ত এলাকায় বসবাস করার সুযোগে হুন্ডি ব্যবসার সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। স্বর্ণ ও রূপা চোরাচালান ও মাদকের টাকা তার হাত দিয়ে ভারতে পাচার হতে থাকে। দিন দিন ভারত ও বাংলাদেশের হুন্ডি কারবারিদের সাথে তার চরম সখ্যতা গড়ে ওঠে। কয়েকদিনের ব্যবধানে আলিশান বাড়িসহ খোকসা নিজ এলাকায় নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তোলেন।

২০১৮ সালের ছোট একটি টোং দোকান থেকে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া জাহাঙ্গীরকে আর পায় কে? শুধু তাই নয়, দেশের গোপনীয় খবর তার মাধ্যমে ভারতে পৌঁছিয়ে যায় বলে জনশ্রুতি রয়েছে।

জাহাঙ্গীরের নানা অপকর্ম নিয়ে গত ৮ই ডিসেম্বর ২০২৫ তারিখে দৈনিক আজকের বসুন্ধরাসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তেলে বেগুনে জ্বলে ওঠে জাহাঙ্গীর ও তার সাঙ্গপাঙ্গরা। প্রকাশ্যে এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ তার সাংবাদিকদের।

জীবনের নিরাপত্তা ঝুঁকির কথা চিন্তা করে সোহেল রানা গত ১২ই ডিসেম্বর ২০২৫ তারিখে দর্শনা থানায় একটি জিডি করেন। দর্শনা থানা পুলিশ জিডি তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করলে সমন জারি হয় জাহাঙ্গীরের নামে। গত মে মাসের ২৫ তারিখে সমন পাওয়ার পর থেকে ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে পত্রিকার সম্পাদকসহ সাংবাদিকদের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

এছাড়া তিনি ক্ষিপ্ত হয়ে গত ২ জুন ২০২৬ তারিখে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা, স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান, রাশেদুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আসহাবুল আলমের নামে আদালতে মিথ্যা চাঁদাবাজির মামলা করেন।

আদালত মামলাটি তদন্তের জন্য চুয়াডাঙ্গা ডিবি পুলিশের উপর তদন্তভার দেন। সাংবাদিকদের নামে চিহ্নিত হুন্ডি ব্যবসায়ী মিথ্যা চাঁদাবাজি মামলা করায় সাংবাদিক মহলসহ সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে জনশ্রুতি রয়েছে ৫ আগস্ট পরবর্তী সময়ে জাহাঙ্গীর আলম কিছুদিন আত্মগোপনে চলে যান। সুযোগ বুঝে এলাকায় ফিরে আসেন এবং জামায়াত ইসলামীতে যোগদান করে তার হুন্ডি ব্যাবসার হাল ধরেন।

নাম প্রকাশ না করার শর্তে জয়নগর গ্রামের কয়েকজন বলেন, ৫ আগস্ট পরবর্তী এলাকার চিহ্নিত আ.লীগের দোসরদের রাতে আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিরাপদে ভারতে চলে যাওয়ার সুযোগ করে দেন জাহাঙ্গীর। কারণ তার দেশে এবং ভারতে রয়েছে সিন্ডিকেট। ভারতে পালিয়ে থাকা আ.লীগের দোসরদের সাথে ভারতীয় সিম ব্যবহার করে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন বলে জোর গুঞ্জন বাতাসে ভাসছে। বর্তমানে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যাওয়া হুন্ডির টাকা তার মাধ্যমে পাচার হয়ে থাকে। তাই তিনি প্রকাশ্যে বলে থাকেন আমার হাত অনেক উপরে। তোদের মত সাংবাদিকরা আমার বিরুদ্ধে লিখে কিছু করতে পারবি না।

জেলার প্রশাসনের সব বিভাগের সাথে আমার রয়েছে যোগাযোগ। আমার বিরুদ্ধে কিছু লিখলে প্রাণে মেরে ফেলা হবে। ফলে এলাকাবাসীর দাবি, হুন্ডি ব্যবসায়ী জাহাঙ্গীর সীমান্ত এলাকায় বসবাস করে দেশের তথ্য, স্বর্ণ, রুপা ও মাদকের টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করে দেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। চিহ্নিত হুন্ডি ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতারের জোর দাবি তুলেছে সচেতন মহল। সেই সাথে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক মহল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network