শিরোনাম
শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হোটেলের খাবার খেয়ে শিশুসহ অর্ধশতাধিক নারী-পুরুষ অসুস্থ

আপডেট: June 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জামালপুরে হোটেলের খাবার খেয়ে শিশুসহ অর্ধশতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েছে। গতকাল সোমবার (৭ জুন) সরিষাবাড়ী পৌর এলাকার বাউসি পঞ্চপীর এলাকায় এই ঘটনা ঘটে। অসুস্থদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়া সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌর এলাকার বাউসি পঞ্চপীর বাজার মোড়ে হোটেল ব্যবসায়ী লালু মিয়ার হোটেলে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নাস্তা হিসেবে রুটি বিক্রি হয়। প্রতিদিনের মতো সোমবার স্থানীয় লোকজন ওই হোটেলে রুটি দিয়ে নাস্তা করে। কিন্তু, হঠাৎ করে ওইদিন হোটেলে খাবার খেয়ে এলাকার ৫০ থেকে ৬০ জন শিশুসহ নারী-পুরুষ পেট ব্যাথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। একই সময়ে হোটেল মালিক লালু মিয়াও অসুস্থ হয়ে পড়েন।

পরে অসুস্থ ব্যক্তিরা সোমবার বিকেল থেকে পর্যায়ক্রমে মধ্যরাত পর্য ৪৬ জন শিশুসহ নারী-পুরুষ সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহেদুর রহমান ধারণা করছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে লোকজন অসুস্থ হয়ে পড়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network