শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

১০ কোটি টাকার আইস উদ্ধার

আপডেট: December 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফে খাটের নিচ থেকে ১০ কোটি টাকার ২ কেজি ক্রিস্টাল মেথের (আইস) চালান উদ্ধার করা হয়েছে। এসময় আহমদ হোছন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।এর আগে, শনিবার (২ ডিসেম্বর) সকালে মাদকসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আহমদ হোছন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হারিয়াখালীর মৃত আমির হোছাইনের ছেলে।

আবু সালাম চৌধুরী জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে, ক্রিস্টাল মেথের চালান নিয়ে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় অবস্থান করছেন এক ব্যক্তি। এমন খবরে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আহমদ হোছনকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বসতঘরের খাটের নিচে ক্রিস্টাল মেথ বা আইস রয়েছে বলে স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। উদ্ধারকৃত মাদকসহ আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network