১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন এমপি জ্যাকব
আপডেট: August 14, 2021
ফেইসবুক শেয়ার করুন
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন এমপি জ্যাকব
আপডেট:
Photo Card
Preview
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন এমপি জ্যাকব
এম লোকমান হোসেন : ১৫ আগস্ট উপলক্ষে করোনাকালিন সময়ে দরিদ্র,অসহায় ও মুমুর্ষ রোগিদের সেবা নিশ্চিত করতে ভোলার চরফ্যাসন হাসপাতালে ১০ টি অক্সিজেন সিলিণ্ডার প্রদান করলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি জননেতা আবদুল্লাহ আল-ইসলাম জ্যাকব এমপি। শনিবার দুপুর ১২ টায় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ভার্চূয়ালী হস্তান্তর সভায় যুক্ত হয়ে তিনি বলেন,বৈশ্বিক করোনা মহামারির কারনে আক্রান্ত মুমুর্ষ রোগীদের সহায়তার জন্য ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাঙ্গালী জাতির স্বাধীনতা ও মুক্তির জন্য সংগ্রাম করেছেন।তাঁর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক মুক্তিসহ মৌলিক চাহিদা পুরনের...
এম লোকমান হোসেন :
১৫ আগস্ট উপলক্ষে করোনাকালিন সময়ে দরিদ্র,অসহায় ও মুমুর্ষ রোগিদের সেবা নিশ্চিত করতে ভোলার চরফ্যাসন হাসপাতালে ১০ টি অক্সিজেন সিলিণ্ডার প্রদান করলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি জননেতা আবদুল্লাহ আল-ইসলাম জ্যাকব এমপি।
শনিবার দুপুর ১২ টায় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ভার্চূয়ালী হস্তান্তর সভায় যুক্ত হয়ে তিনি বলেন,বৈশ্বিক করোনা মহামারির কারনে আক্রান্ত মুমুর্ষ রোগীদের সহায়তার জন্য ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাঙ্গালী জাতির স্বাধীনতা ও মুক্তির জন্য সংগ্রাম করেছেন।তাঁর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক মুক্তিসহ মৌলিক চাহিদা পুরনের জন্য কাজ করে যাচ্ছেন।এই করোনা মহামারির সময়ে তিনি স্বাস্হ্য সেবাসহ দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন।চরফ্যাসন ১০০ শয্যা হাসপাতালের প্রশাসনিক অনুমোদন করে তৃণমূল পর্যায়ে স্বাস্হ্যসেবার উন্নয়নের জন্য অবদান রেখেছেন। পরে এমপি জ্যাকবের পক্ষে আনুষ্ঠানিকভাবে চরফ্যাসন হাসপাতালের হলরুমে উপজেলা স্বাস্হ্য ও পনিবার পনিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাকের নিকট ১০টি অক্সিজেন সিলিণ্ডার হস্তান্তর করেনচরফ্যাশন উপজেলা
পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন৷
আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি,পৌর মেয়র মো: মোরশেদ।
এসময় আরও উপস্হিত ছিলেন আওয়ামীলীগের সহ সভাপতি কয়ছর আহমেদ দুলাল,সাবেক পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।