শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে তামিম-মুশফিকরা মাঠে নামছেন

আপডেট: August 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাসের মহামারীর কারণে দীর্ঘ বিরতি শেষে আগামী ২৪ আক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। শ্রীলংকা সফরে ওইদিন প্রথমবারের মতো মাঠে নামবেন তামিম-মুশফিকরা।গত জুলাইয়ে শ্রীলংকা সফরে যাওয়ার কথা থাকলেও করোনার কারণে আর যাওয়া হয়নি।বুধবার মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান গণমাধ্যমকে জানান, শ্রীলংকা সফরে যাওয়ার সম্ভাব্য একটি সময় নির্ধারণ করা হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে দেশে ক্যাম্প করব। ১০-১২ দিন অনুশীলন শেষে আমরা শ্রীলংকা যাব। সেখানে প্রায় ২০-২৫ দিন আমরা একসঙ্গে অনুশীলন করব। ২৪ অক্টোবরের আমাদের খেলা রয়েছে।

এ সময় সেপ্টেম্বরের শুরুতে কোচদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান আকরাম খান।

গত ১১ মার্চ দেশের মাটিতে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ। ওই টি-টোয়েন্টির পর থেকেই করোনার প্রকোপ শুরু হয়। তারপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন টাইগাররা।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, আমরা কয়েক দফায় করোনা টেস্ট করার চিন্তা করছি। আমরা দুই-তিনবার করোনা টেস্ট করাব। এটা নিয়ে আমাদের আরও পরিকল্পনা আছে। পরে জানিয়ে দেব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network