শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

২৪ ঘণ্টায় ১৯৮ পুলিশ করোনায় আক্রান্ত, মোট ২১৪১ জন

আপডেট: May 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৮ জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সব মিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪১ জনে।আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ১০৪১ জন। বুধবার এ সংখ্যা ছিল ৯০৯ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের ১৫ মে সকাল পর্যন্ত আক্রান্তের তথ্য এটি।ডিএমপি সূত্রে জানা গেছে, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রয়েছেন ১১৫২ জন ও আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে তিন হাজার ৯১ জনকে। এ পর্যন্ত ৩৩৩ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন অন্তত ৭ জন।

৮ মার্চ দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে শুক্রবার পর্যন্ত ২৯৮ জনের মৃত্যু হয়েছে।সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৬৫ জন।করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠ পর্যায়ে কাজ করছেন পুলিশ সদস্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network