২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এসএসসির ফল

আপডেট: November 17, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৮ থেকে ৩০ নভেম্বরের যেকোনো একদিন হতে পারে। এই তিন দিনের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব–কমিটির সভাপতি তপন কুমার সরকার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ঐ তিনদিনের মধ্যে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দিতে পারবেন, সেদিন ফল প্রকাশ করা হবে। কারণ সাধারণত প্রতি বছর পাবলিক পরীক্ষার ফল প্রকাশের কাজটি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network