শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

৬টি সোনার বারসহ নারী আটক

আপডেট: October 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চুয়াডাঙ্গার জীবননগরে ৪০ লক্ষ টাকা মূল্যের ৬টি সোনার বারসহ চায়না খাতুনকে (৩৮) আটক করেছে পুলিশ। বুধবার (২৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিহরনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী।পুলিশ সূত্রে জানা যায়, ভারতে পাচারের জন্য হরিহরনগর গ্রামের আব্দুল হান্নানের বাড়িতে বেশ কয়েকটি সোনার বার মজুদ রাখা হয়েছে এমন খবর পায় জীবননগর থানা পুলিশ।

খবরের ভিত্তিতে ওসি আব্দুল খালেক দ্রুত একদল পুলিশ পাঠিয়ে হান্নানের বাড়ি ঘেরাও করে রাখেন। রাত ৮টার দিকে সিনিয়র সার্কেল এএসপি (দামুড়হুদা) মুন্না বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর ও সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে ওসি ঐ বাড়িতে অভিযান পরিচালনা করেন। পরে চায়না খাতুন তার শয়ন কক্ষের টেলিভিশনের নিচে বিশেষ কৌশলে রাখা ৬টি সোনার বার বের করে দেন। এ সময় চায়নাকে আটক করে এবং উদ্ধারকৃত বার পরীক্ষা করে তা সোনা বলে নিশ্চিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network