শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

৬ দফা দাবিতে শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

আপডেট: June 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ছয় দফা দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্প্রতি এক নোটিশের প্রতিবাদে এবং চিকিৎসকদের প্রতি চলমান অন্যায়ের প্রতিবাদে রোববার দুপুর থেকে তারা কর্মবিরতি শুরু করেন।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল চত্বরে মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করেন। পরে তারা হাসপাতালের পরিচালকের বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাব বাতিল করা, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন করা, নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ন্যূনতম ৩০,০০০ টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন ৯ম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ করা, ইগট, আইসিএইচআরএস-এর পরীক্ষা ফি কমিয়ে ১ হাজার টাকার মধ্যে করা, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা পূর্বের ন্যায় জেনারেলদের চেয়ে ২ বছর বেশি অর্থাৎ ৩৪ করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন- এই ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network