শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

‘অতিরিক্ত মদপানে’ ২ বন্ধুর মৃত্যু

আপডেট: September 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চট্টগ্রাম থেকে কক্সবাজার বেড়াতে এসে হোটেলে অতিরিক্ত মদপানের কারণে আরো এক বন্ধুর মৃত্যু হয়েছে। এর আগে, গতকাল শুক্রবার মারা গিয়েছিল একজন। এনিয়ে দুই দিনে পর্যায়ক্রমে দুই বন্ধুর মৃত্যু হল।

মারা যাওয়া দুই বন্ধু হলেন- চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকার রাফসানুল হক (৩০) এবং মুনতাসীর প্রিয়াম (২৮)।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাফসান এবং সাইমুন প্রিয়ামের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার রাফসান, প্রিয়াম এবং রায়হান নামের তিন বন্ধু কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর বে ওয়ান ডাচ নামক একটি হোটেলে অবস্থান করেন। এদিন রাতে তারা হোটেল কক্ষে অতিরিক্ত মদপান করেন বলে জানায় হোটেল কতৃপক্ষ। শুক্রবার সকালের দিকে তিন বন্ধুই একই সঙ্গে অসুস্থ হয়ে গেলে তাদের কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান রাফসানুল হক।

অপর দুই জনকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুক্রবার গভীর রাতে সাইমুন প্রিয়াম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network