শিরোনাম
লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

অতিরিক্ত যাত্রী বহন করায় ৪ লঞ্চকে জরিমানা

আপডেট: July 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী বহন করায় চারটি লঞ্চ মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এ দণ্ড দেন।এদিকে ঈদুল আযহা উপলক্ষে পশুবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে ঘাট এলাকায়। এ সময় কড়া রোদে পশুগুলোর বেহাল দশা হয়ে পড়েছে। কোরবানি উপলক্ষে পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। এ সময় গরু ব্যবসায়ীদের যাতে হয়রানি না হয় সেজন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে তদারকি করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাবাজার-শিমুলিয়া ঘাট হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীরা আসতে শুরু করেছেন। সরকারের নির্দেশনা মানাতে ঘাট এলাকায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অতিরিক্ত যাত্রী বহন করায় চারটি লঞ্চের মালিককে জরিমানা করা হয়েছে। ঈদুল আযহা পর্যন্ত ঘাট এলাকায় সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত থাকবে। আইন না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোরবানি উপলক্ষে পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

মাদারীপুরের ডিসি ড. রহিমা খাতুন জানান, ঈদুল আযহা উপলক্ষে বিধিনিষেধ শিথিল হয়েছে। ফলে ঘাটে বেড়েছে যাত্রীর চাপ। সরকারের নির্দেশনা মানাতে ঘাট এলাকায় কঠোর অবস্থানে আছে প্রশাসন। আইন না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network