শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

অন্যের স্ত্রীকে নিয়ে পালালো বিবাহিত ছেলে, অপমানে মায়ের আত্মহত্যা

আপডেট: October 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

প্রতীকী ছবি।

অনলাইন ডেস্ক: স্ত্রী রেখে প্রতিবেশী গৃহবধূকে নিয়ে পালিয়ে গেছে এক যুবক। এই অপমানে আত্মহত্যা করেছেন ওই যুবকের মা। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।

আজ শুক্রবার সকালে ফিরোজা খাতুন নামে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার ছেলের নাম ফিরোজ আহমেদ (২৫)।

স্থানীয় কয়েকজন ও ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল করিম জানান, বিন্নাবাড়ি গ্রামের মোমিনুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন বছর খানেক আগে একই গ্রামে তার আপন ভাইয়ের মেয়ের সঙ্গে ছেলে ফিরোজ আহমেদকে বিয়ে দেন। কিন্তু তার ছেলে প্রেমের টানে এক সপ্তাহ আগে এক প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।

প্রতিবেশীরা জানান, ছেলের পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে মা ফিরোজা খাতুনকে বিভিন্ন সময় লোকজন নানা কটূক্তি করে আসছিল। অপমান আর হতাশার এক পর্যায়ে তিনি বৃহস্পতিবার দুপুরে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পরেন। পরে তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালের নেওয়ার পথে তিনি মারা যান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network