শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আইনজীবী সমিতির আত্মসাৎ কৃত টাকা উদ্ধার করা হবে এবং গঠনতন্ত্র মোতাবেক দোষীদের বিচার করা হবে – এ্যাডঃ এস, এম, হায়দার

আপডেট: September 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।। সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্য পরিষদের সকল উপদেষ্টা , জেলা কমিটির নেতৃবৃন্দ এবং সকল উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা বেলা ২ টায় আইনজীবী সমিতির লাইব্রেরী রুমে সংগঠনের জেলা কমিটির আহবায়ক , সাবেক এম, পি, আইনজীবী সমিতির সাবেক সভাপতি , সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব স, ম, সালাহউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব , আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ এর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা , সাবেক পি, পি, সাতক্ষীরা ” ল ‘ কলেজের অধ্যক্ষ ,আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব এস, এম, হায়দার । বক্তব্য রাখেন জজ কোটের পি, পি, আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ , স্পেশাল পি , পি, এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, এ্যাডঃ নিজাম উদ্দিন , এ্যাডঃ শেখ আব্দুস সামাদ , এ্যাডঃ শেখ মিজানুর রহমান ,এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, এ্যাডঃ ছকিল উদ্দিন , এ্যাডঃ এ, বি, এম, সেলিম , এ্যাডঃ জি, এম, ওকালত হোসেন , এ্যাডঃ শাহনাজ পারভীন মিলি , এ্যাডঃ আকবর আলী , এ্যাডঃ আলহাজ্ব নুরুল আমিন , এ্যাডঃ অসীম কুমার মন্ডল এ্যাডঃ মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ , এ্যাডঃ সেলিনা আক্তার শেলি , এ্যাডঃ মশিউর রহমান ফারুক , এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী , এ্যাডঃ গোলাম গনি দুদু, এ্যাডঃ আলমগীর আশরাফ , এ্যাডঃ শাহিনুজ্জামান শাহিন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন সম্প্রতি আইনজীবী সমিতির সন্মানিত সদস্য আইনজীবী যাহারা মারা গেছে তাহাদের আত্নার মাগফেরাত কামনা করা হয়। যে সকল বিজ্ঞ আইনজীবী অসুস্থ তাহাদের সুস্থতা কামনা করা হয়। নেতৃবৃন্দ আরো বলেন সন্মানিত বর্তমান সভাপতি চিকিৎসা শেষে সাতক্ষীরা আসার পরপরই সাধারণ সভা দেওয়ার জন্য জোর দাবী জানান । আইনজীবী সমিতির আত্মসাৎ হওয়া টাকা উদ্ধার করে সকল আইনজীবীর মাঝে বিতরন করা হবে বলে জানান। ভবিষ্যতে কোন আইনজীবী কে ডিসবার করলে এবং শারিরীক ভাবে লাঞ্চিত করা হলে প্রতিশোধ নেওয়ার ও উপযুক্ত জবাব দেওয়ার হুশিয়ারী দেওয়া হয়। নেতৃবৃন্দ বলেন শরীরের এক ফোটা রক্ত থাকতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে আর কোন অনিয়ম দূর্নীতি করতে দেবে না সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্য পরিষদ ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network