শিরোনাম
শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আমতলী পৌর শহরে ১৪৪ ধারা জারি

আপডেট: June 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী পৌর এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মানববন্ধন ও বিক্ষেভ মিছিলের কর্মসূচি নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করার কথা জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামীকাল ১৬ জুন বুধবার আমতলী উপজেলা পরিষদের সামনে একাধিক রাজনৈতিক সংগঠন কর্তৃক একই সময়ে সভা- সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি করার সম্ভাবনা রয়েছে। যা আমতলী থানার ১৫০৪ নং স্মারকের একটি পত্রের মাধ্যমে জ্ঞাত হয়ে উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় অননুমোদিত লোকের প্রবেশ সমাগম ঘটিয়ে মানুষের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তায় বিপদের আশঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার শঙ্কা রয়েছে। এ কারণে ব্যাপক জান-মালের ক্ষয়ক্ষতি ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা থাকায় বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করে সব ধরনের অননুমোদিত লোকের প্রবেশ, সমাবেশ ও মাইক/ লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network