শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

এক লাখ ৭০ হাজার ইয়াবাসহ স্কুলের দপ্তরি আটক

আপডেট: August 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ উছালা মার্মা পিন্টু (৩৫) নামক এক ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা।

শুক্রবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যাপাড়া এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে।

আটক উছালা মার্মা পিন্টু সোনাইছড়ি জুনিয়ার হাইস্কুলের দপ্তরি হিসাবে কর্মরত। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি বলেও জানা গেছে।নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, স্কুলের দপ্তরি উছালা মার্মা পিন্টু কৌশলে মাদক কারবার করে আসছিল বলে খবর ছিল পুলিশের কাছে।

বিভিন্ন সূত্রে খোঁজ-খবর নিয়ে অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ অভিযান চালান। তার সিন্ডিকেটে আরো কারা জড়িত তা তদন্ত চলছে। মাদক কারবারিদের কোনো ছাড় নেই বলে জানিয়েছেন ওসি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network