শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

এক লাখ ৭৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আপডেট: October 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের সেন্ট মার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার ভোররাতে কোস্টগার্ড স্টেশন সেন্ট মার্টিন কর্তৃক ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করেন। এ সময় পাচারে ব্যবহৃত নৌকা বা পাচারকারীদের কাউকে ধরতে পারেনি কোস্টগার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার লে. এম তারেক আহমেদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা বাংলাদেশ জলসীমানায় প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা নৌকাটিকে ধাওয়া করলে নৌকা থেকে হলুদ রংয়ের দুইটি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে দিয়ে নৌকাটি দ্রুত মিয়ানমার জল সীমানায় প্রবেশ করে। পরবর্তীতে বস্তা দুটি উদ্ধার করে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network