শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কঠোর লকডাউনে বের হয়েছিলেন টিকটক করতে, শাস্তি কান ধরে উঠবস

আপডেট: July 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ,নারায়ণগঞ্জ: কঠোর লকডাউন সত্ত্বেও নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় কয়েকজন যুবক প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া ও মুখে মাস্ক না পরার কারণে কান ধরে উঠবস করানো হয়েছে। প্রায় ১০ মিনিট সড়ক বিভাজকের ওপর দাঁড়িয়ে থাকাসহ ১০ বার কান ধরে উঠবস করিয়েছেন আনসার সদস্যরা। এসময় তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়।

ঢাকা নবাবগঞ্জ ১৭ ব্যাটালিয়ন ইউনিটের আনসার সদস্য আতিক বলেন, যাদেরকে এই শাস্তি দেয়া হয়েছে তারা বখাটে। তারা রাস্তায় বের হয়েছে টিকটক করার জন্য। বিনা প্রয়োজনে মাস্ক ছাড়া বের হওয়ায় তাদেরকে দাঁড় করিয়ে রাখাসহ ১০ বার কান ধরে উঠবস করানো হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে পাঁচটি করে মাস্ক ক্রয় করিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই সবাই সরকার নির্দেশিত বিধিনিষেধ মেনে চলুক। এতে করে আমরা সবাই ভালো থাকব। শাস্তি দেয়া আমাদের উদ্দেশ্য নয়। এদের মাধ্যমে যেন সবাই সতর্ক হয় সেটাই আমাদের উদ্দেশ্য।

কঠোর বিধিনিষেধ কার্যকরে প্রথম দিন থেকেই কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। যারাই বিনা প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তাদেরকে জেরার মুখে পড়তে হচ্ছে। প্রথমদিন অনেককে বিনা প্রয়োজনে বের হওয়ার অপরাধে রাস্তায় এক পায়ে দাঁড় করিয়েও রাখা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network