শিরোনাম
লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

করোনায় খুলনা বিভাগে আরো ৩২ জনের মৃত্যু

আপডেট: July 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে খুলনা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৩২ জনের। একই সময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯৭ জন।

আজ শুক্রবার (১৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এসব তথ্য জানিয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) করোনায় ৪৭ জনের মৃত্যু ও ১ হাজার ৬৩৯ জন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছিলেন এ বিভাগে।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় জেলায় সর্বোচ্চ মারা গেছেন  ৯ জন। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ৭ জন, যশোর ও মেহেরপুরে ৪ জন করে, নড়াইলে ৩ জন, বাগেরহাটে ও ঝিনাইদহে দুজন করে এবং চুয়াডাঙ্গা একজনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৫৩৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮০৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ৭১১ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network