শিরোনাম
ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় ‘উকুন’ বেছে দেয়ার কথা বলে ভাতিজিকে ধর্ষণ করল চাচা

আপডেট: May 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় উকুন বেছে দেয়ার কথা বলে ছয় বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী চাচার বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার সন্ধ্যায় কলাপাড়া থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী শিশুটির বাবা। এর আগে, মঙ্গলবার দুপুরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউসুফ ফকির একই এলাকার রুস্তুম ফকিরের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ছোট দুই মেয়েকে বাড়িতে রেখে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহারের টাকা আনতে ইউনিয়ন পরিষদে যান মা। মাছ শিকারে সাগরে ছিলেন শিশুটির বাবা। এ সুযোগে ফাঁকা বাড়িতে ছয় বছরের বড় মেয়েকে চানাচুর কিনে দেয়ার কথা বলে পশ্চিম মধুখালী খালে বাঁধা একটি নৌকায় নিয়ে যান ইউসুফ। পরে মাথার উকুন বেছে দেয়ার কথা বলে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

এরপর শিশুটির মা বাড়িতে ফিরলে গোপনাঙ্গে যন্ত্রণার কথা জানায়। ওই রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মায়ের জিজ্ঞাসাবাদে বিষয়টি খুলে বলে ভুক্তভোগী শিশু।

শিশুটির মায়ের অভিযোগ, স্বামী সাগরে থাকায় সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারকে বিষয়টি জানান তিনি। কিন্তু মেম্বার বিষয়টি মীমাংসা করে দেয়ার কথা বলে কাউকে না জানানোর অনুরোধ জানান। পরে তার স্বামী বাড়িতে ফিরে সন্ধ্যায় থানায় মামলা করেন।কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network