শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কুয়াকাটায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের দাবি

আপডেট: October 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, কুয়াকাটা: পর্যটন নগরী কুয়াকাটায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সাধারাণ সম্পাদক এম এ মোতালেব শরীফ। এসময় সভাপতি শাখাওয়াত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, কুয়াকাটা সরকার ঘোষিত একটি পর্যটন কেন্দ্র। এখানকার নির্মল বাতাস, প্রকৃতির নৈস্বর্গ, সাগরের বিশাল জলরাশি তার অপার সৌন্দর্য নিয়ে পর্যটকদের কাছে টানে। পর্যটন নগরী কুয়াকাটা শুধু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা নয় বরং এটি সমগ্র বাংলাদেশের অর্থনীতির বিশাল সম্ভাবনা। যার কারণে বর্তমান প্রধানমন্ত্রী ১৯৯৭ সালে কুয়াকাটাকে পর্যটন নগরী হিসেবে ঘোষণা করেন।

শুধু ঘোষণা দিয়েই তিনি কাজ শেষ করেননি, কুয়াকাটাকে সাজানোর জন্য নিয়েছেন একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা। কুয়াকাটার সঙ্গে সংযুক্ত সব রাস্তাঘাট তিনি সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন। ইতোমধ্যে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬টি (ছয়) ব্রিজে যানবাহন চলাচল করছে।

একটি ব্রিজের উন্নয়ন কার্যক্রম চলছে, যা উদ্বোধনের অপেক্ষায় আছে এবং পদ্মাসেতু চালু হলে ঢাকা থেকে ৫ ঘণ্টায় পর্যটকরা কুয়াকাটায় পৌঁছাতে পারবে। পর্যটন নগরী কুয়াকাটার যুগোপযোগী মাস্টার প্লান প্রধানমন্ত্রী ২০১৩ সালের ডিসেম্বরে অনুমোদন দিয়েছেন। যা বাস্তবায়নের অপেক্ষায় আছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বাস্তবতা হচ্ছে পর্যটন নগরী কুয়াকাটায় শতাধিক হোটেল-মোটেল-রিসোর্ট ও কয়েক হাজার পর্যটনবান্ধব ব্যবসা প্রতিষ্ঠান অবস্থিত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network