শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কোটালীপাড়ায় আগুনে ৮ দোকান পুড়ে ছাই

আপডেট: August 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে আগুনে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় কোটালীপাড়া ফায়ার সার্ভিস প্রায় ৩ ঘণ্টি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় জননী ফার্মেসি, ত্রিনাথ বস্ত্রালয়, অনুপম বস্ত্রালয়, সাহা শু স্টোর, খন্দকার বুক হাউস, সুমাইয়া গার্মেন্টস, ফ্যাশন পয়েন্ট ও ফ্রেন্ডস কম্পিউটারের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

জননী ফার্মেসির মালিক পুলক সাহা বলেন, মঙ্গলবার রাত ৯টা দিকে আমরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রাত সাড়ে ১২টার দিকে খবর পাই বাজারে আগুনে লেগেছে। বাড়ি থেকে বাজারে এসে দেখি, আমার ব্যবসাপ্রতিষ্ঠানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ওষুধ ছিল।

ঘাঘর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ীই ব্যাংকঋণ নিয়ে ব্যবসা করছেন। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে এসব ব্যবসায়ীর ব্যাংকঋণের সুদ মওকুফ ও নতুন করে ঋণ দেওয়ার দাবি জানাচ্ছি।

উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক গোলযোগের কারণে সাহা শু স্টোর থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network