শিরোনাম
লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

খুলনা বিভাগে করোনায় ৪৭ জনের মৃত্যু

আপডেট: July 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে শনাক্ত হয়েছে এক হাজার ৬৩৯ জনের।বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন; ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা চারজন করে; মাগুরা ও মেহেরপুরে তিনজন করে এবং বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন। এতে দেখা যায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দুটোই বেড়েছে।

এর আগে বুধবার বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছিল।বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৪০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৭৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৯৬১ জন।খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network