শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই চুয়াডাঙ্গা সদর থানার আশরাফুজ্জামান

আপডেট: July 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

খুলনা রেঞ্জের ১০ জেলার বিভিন্ন থানার এএসআইয়ের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার এএসআই মো. আশরাফুজ্জামান। শনিবার (১৩ই জুলাই ২০২৪) সকালে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত জুন/২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন।

শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় পুরস্কার হিসেবে তার হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক  বিপিএম (বার), পিপিএম। এসময় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।

এএসআই মো. আশরাফুজ্জামান বলেন, ‘আল্লাহর অশেষ কৃপায় আমি খুলনা বিভাগের শ্রেষ্ঠ এএসআই (নি:) এর পুরস্কার লাভ করেছি। পুরস্কার পাওয়ায় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের সকল সিনিয়র স্যার ও আমার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেজন্য সকলের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর থানার এএসআই মো. আশরাফুজ্জামান এর আগেও খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআইয়ের পুরস্কার পেয়েছেন। এছাড়া একাধিকবার পেয়েছেন চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ এএসআইয়ের পুরস্কার।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network