শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গভীর রাতে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট: September 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টাঙ্গাইল শহরের সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে অজ্ঞাত এক মাদকসেবী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া এলাকায় প্রবাসী রেজাউল করিম খানের বাসার ছাদে এ ঘটনা ঘটে।

রেজাউল করিমের শ্যালক জাকির হোসেন বলেন, এই এলাকায় প্রতিনিয়ত মাদকসেবীদের মাধ্যমে ছোট খাটো চুরির ঘটনা ঘটে। শনিবার ভোর ৫টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। কোনো চোর হয়তো বাসার গ্রিল কাটছে- এমনটা ভেবে বাসা থেকে বের হয়ে খুঁজতে থাকি।

হঠাৎ পাশের বাসার তিন তলা থেকে হঠাৎ এক ব্যক্তি চিৎকার দিয়ে বলে আপনারদের বাসার ছাদে কে যেন মারা গেছেন। পরে আমরা ছাদে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেই। চোরের আশপাশে অনেক পাকা সুপারি রয়েছে।

কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে ওই চোরকে চিনতে পারি নাই। আশপাশের এলাকায়ও তাকে কখনও দেখতে পাইনি। লাশ দেখতে আসা কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো মাদকসেবী সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network