শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গাইবান্ধায় ‘কঠোর’ লকডাউন উপেক্ষা করে অষ্টমীর স্নান

আপডেট: April 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: লকডাউনের মধ্যেও মঙ্গলবার সনাতন হিন্দু সম্প্রদায়ের অষ্টমীর পুণ্যস্নান বা গঙ্গাস্নান গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদীতে অনুষ্ঠিত হয়েছে। এবার সরকারি নির্দেশনা মেনে হিন্দু ধর্মীয় সংগঠনগুলো পুণ্যস্নান বন্ধ রাখতে অনুরোধ জানালেও তা মানা হয়নি। নদীর পারে স্নান এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

পুণ্যার্থীরা জানান, প্রতিবছর চৈত্র মাসের শেষে শুক্লা অষ্টমী তিথিতে পাপ-তাপ থেকে মুক্তির জন্য হিন্দু সম্প্রদায়ের গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। এ বছর সেই তিথি পড়েছে বৈশাখ মাসে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পুণ্যার্থীরা গঙ্গাস্নান করতে গাইবান্ধার ফুলছড়ি পুরনো ফেরিঘাটে যমুনা নদীতে মিলিত হন। এই স্নান উপলক্ষে প্রতিবছর মেলা অনুষ্ঠিত হলেও এ বছর মেলার আয়োজন না হলেও কিছু দোকানপাট বসেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network