শিরোনাম
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা বাকেরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, রায়হান সভাপতি ও সাইফুল সম্পাদক ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

গাজীপুরে উপজেলা হেফাজতের আমির ২ ভাইসহ গ্রেফতার

আপডেট: April 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাজীপুরের পুলিশের ওপর ককটেল হামলা হয়েছে। এতে তিন পুলিশ আহত হয়েছে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুরে। পুলিশ ঘটনাস্থল থেকে তিন সহদোরকে গ্রেপ্তার করেছে। সোমবার এক প্রেস নোটে জেলা পুলিশ এসব তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলা হেফাজতে ইসলামের আমীর ও উপজেলা ওলামা পরিষদের সভাপতি চন্দ্রা দারুল-উলুম মাহমুদ নগর মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মাওলানা মো. এমদাদুল্লাহ ওরফে এমদাদুল হক (৫০) এবং তার দুই ছোট ভাই একই মাদরাসার সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম (৪০) ও মোহাম্মদ আলী (৪৮)।

প্রেস নোটে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হেসেন জানান, মামুনুল হকের গ্রেপ্তারের প্রতিবাদে কিছু দুষ্কৃতিকারী কালিয়াকৈরের চন্দ্রা-কালামপুর সড়কে ধ্বংসাত্মক কার্যক্রম ও অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে গোপন সূত্রে এমন খবর পেয়ে জেলা পুলিশের একটি দল রবিবার রাত সোয়া ১২টার দিকে কালিয়াকৈর থানার কালামপুর নামক স্থানে উপস্থিত হয়। এ সময় ৩০-৪০ জনের একটি দুষ্কৃতিকারী দল অতর্কিত পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়লে দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে থাকে। এ সময় ওই তিনজনকে আটক করা হয়।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, আহত তিন পুলিশ সদস্যকে কালিয়াকৈর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানার এসআই মোর্শেদ আলী মোল্লা বাদী হয়ে কালিয়াকৈর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামরা দাযের করেছেন। ওই মামরায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network