শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, বাঁচল না একজনও

আপডেট: June 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি প্রাইভেট হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছে এক প্রসূতি। এর মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। জন্মের কিছু সময় পরই অপরিণত নবজাতক একে একে মারা যায় বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার মাদার্স কেয়ার এন্ড জেনারেল হাসপাতালে ওই পাঁচ নবজাতকের জন্ম হয়।এ পাঁচ সন্তানের মা বৃষ্টি আক্তার (২১) কাপাসিয়া উপজেলার নয়ানগর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।

প্রসূতি বৃষ্টি আক্তার জানান, তার ব্যথা শুরু হয় গত রোববার রাত থেকে। সোমবার দুপুরে এ হাসপাতালের চিকিৎসক জহিরুন নেছা রেনুর তত্ত্বাবধানে ভর্তি হন তিনি। আগে আল্টাসনোগ্রামে তার গর্ভে তিনটি বাচ্চা সুস্থ থাকার কথা চিকিৎসকরা জানিয়েছিলেন।

হাসপাতালের চিকিৎসক আব্দুস সালাম তারেক জানান, ২০ সপ্তাহের গর্ভকালে পেটে ব্যথা নিয়ে দুপুরে হাসপাতালে আসেন প্রসূতি বৃষ্টি আক্তার।

আল্টাসনোগ্রাম করে গর্ভে পাঁচটি শিশুর অস্তিত্ব পাওয়া যায়। প্রসূতিকে নিরাপদ রাখতে হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়।সোমবার সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে তিনি পাঁচটি নবজাতকের জন্ম দেন। জন্মের কিছু সময় পরই অপরিণত তিনটি ছেলে ও দুটি মেয়ে নবজাতক একে একে মায়া যায়।তবে বর্তমানে ওই হাসপাতালের চিকিৎসাধীন বৃষ্টি শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network