শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন

আপডেট: June 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) কোনাবাড়ী কাশিমপুর রোডের শরিফ মেডিকেলের বিপরীতপার্শ্বে  “জার্সি নীট ফ্যাশন লি:” নামক একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, টিনসেডের মিনি জার্সি নীট ফ্যাশন লি: নামক কারখানায় আগুনের সূত্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়েছে। এখন পর্যন্ত জয়দেবপুরের তিনটি, কালিয়াকৈরের একটি এবং কাশিমপুর ডিবিএল এর একটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে আব্দুল হামিদ জানান, আগুনের ঘটনাটি রাতে হওয়ায় কারখানার ভেতরে কোন শ্রমিক ছিল না। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আরও সময় লাগবে।এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network