শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গাজীপুরে চুড়ির বস্তিতে আগুন, পুড়ল ২৬০ ঘর

আপডেট: June 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত চুড়ির বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বস্তির ২৬০টি বসতঘর ও সাত-আটটি ঝুট গুদাম।গতকাল শুক্রবার (১১ জুন) দিবাগত রাত ৩টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় অবস্থিত ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন বস্তির আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ২৬০টি বসতঘর ও সাত-আটটি  ঝুট গুদাম পুড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন আজ শনিবার (১২ জুন) সকালে এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

ইকবাল হোসেন বলেন, মধ‌্যরাতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই আগুনে বস্তির ২৬০টি বসতঘর ও সাত-আটটি ঝুট গুদাম পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে চুড়ির গুদামে আগুন লাগলে প্রথমে বস্তির বাসিন্দারা বালতি ও কলসিতে পানি ভরে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।মধ্যরাতে আগুন লাগায় বস্তির বাসিন্দারা ঘর থেকে কোনো কিছুই সরিয়ে নিতে পারেননি। আগুনে সর্বস্ব পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network