শিরোনাম
চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

গাজীপুরে ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা দিচ্ছে যুবলীগ

আপডেট: July 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরে করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা দিচ্ছে আওয়ামী যুবলীগ। রোববার দুপুরে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা হিরা সরকারের উদ্যোগে নগরীর চান্দনা উচ্চবিদ্যালয় মাঠে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

যুবলীগ নেতা হিরা সরকার জানান, হটলাইনের (০১৭১৩-৮৩০১৩০) মাধ্যমে করোনা রোগীদের বাসায় গিয়ে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা তাৎক্ষণিক পৌঁছে দেওয়া হবে। মহানগরের আটটি থানায় এবং ৫৭টি ওয়ার্ডে ১০০টি অক্সিজেন সিলিন্ডার মজুদ রাখা হয়েছে। এ ছাড়া মহানগরের ৮টি থানা এলাকার করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য ৮টি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। হটলাইনে ফোন করলে তাৎক্ষণিক যুবলীগের স্বেচ্ছাসেবক কর্মীরা অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা রোগীর বাসায় পৌঁছে যাবে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও উদ্বোধন করেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা হিরা সরকার। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আলমগীর হোসেন, রাশেদ আলম, আরিফ হোসেন, সাইমন হোসেন, সাইফুল ইসলাম ও জুয়েল সরকার প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network