শিরোনাম
শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাজীপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: June 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি :গাজীপুরে শ্রীপুর উপজেলায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত দুই যুবক হলেন-কাপাসিয়া উপজেলার কান্দানিয়া এলাকার অলি উল্ল্যাহর ছেলে তরিকুল ইসলাম (১৮) ও একই এলাকার আব্দুল হকের ছেলে মেহেদী হাসান (১৯)।মঙ্গলবার বিকালে উপজেলার  রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার এসআই মাহবুব হাসান জানান, বিকালে মোটরসাইকেলে দুজন কাপাসিয়া থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল।
একপর্যায়ে তারা শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network