শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট: July 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-জয়দেবপুর সড়কে আজ বৃহস্পতিবারও পোশাক কারখানার শ্রমিক ও স্টাফরা বিক্ষোভ করেছেন।সকালে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুর এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করেন। গত মঙ্গলবার এ বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।

পুলিশ, কারখানার শ্রমিকরা জানান, লক্ষ্মীপুর এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে ৭০০ স্টাফ রয়েছে।কারখানার কর্তৃপক্ষ কয়েক মাসের বকেয়া বেতন দিচ্ছে না। স্টাফদের সাত মাসের এবং শ্রমিকদের জুন মাসের বেতন বকেয়া রয়েছে।এর আগে মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করলে কর্তৃপক্ষ সন্ধ্যার মধ্যে টাকা দেওয়ার সময় দেয়; কিন্তু ওই সময়ে বেতন-বোনাস দেননি। এ কারণে বুধবার সকালে বেতনের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ ফের টালবাহানা শুরু করে। পরে শ্রমিক ও স্টাফরা কাজ বন্ধ করে সকাল থেকে কারখানার ভেতর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনে জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে বাঁশ দিয়ে ব্যারিকেট দিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে দুপাশে পণ্যবাহী ও যানবাহনে যানজটের সৃষ্টি হয়।

কারখানার শ্রমিক মামুন মিয়া জানান, প্রতি মাসেই আন্দোলন করে বেতন নিতে হয়। বাসা ভাড়া ও দোকান বাকি দিতে পারছি না। ঈদে পরিবারের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাব তারও কোনো উপায় নেই।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শ্রমিক ও স্টাফরা বেতন পাচ্ছেন না। বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network