শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গাজীপুরে স্কুলছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ ছাত্রলীগ নেতার

আপডেট: April 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাজীপুরের কালীগঞ্জে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে অর্থের প্রলোভন ও হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল হাসানের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের  ফকির বাড়িতে এমন ঘটনা ঘটে। ছাত্রলীগের ওই নেতা সর্ম্পকে ভিকটিমের প্রতিবেশী চাচাতো ভাই হয়।

ভিকটিম নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দনি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা পলাতক রয়েছে। অভিযুক্ত একই ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের নুরুল ওহাবের ছেলে। জানা যায়, প্রতিবেশী চাচাতো বোন (১৪) বছরের নাবালিকা স্কুল পড়ুয়া মেয়েকে অর্থের প্রলোভন ও হত্যায় ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরেই জোড়র্পূবক ধর্ষণ করে আসছে বলে অভিযোগ উঠেছে লম্পট নুরুল হাসানের বিরুদ্ধে। ভিকটিম জানান, এক বছর পূর্বে নুরুল হাসান কথা আছে বলে আমাকে তার ঘরে নিয়ে দরজা বন্ধ করে আমার মুখে কাপড় দিয়ে বেঁধে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর আমি কান্নাকাটি করলে ঘটনাটি কাউকে জানালে হাসানের বোন নীলাকে যেভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় সেইভাবে আমাকেসহ আমার পরিবারের সবাইকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় সে।

ভিকটিমের পরিবার জানায়, গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে প্রাকৃতিক ডাকে সারা দিতে বাহিরে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা লম্পট নুরুল হাসান স্কুল পড়ুয়া মেয়েকে ঝাপটে ধরে টানা হেচড়া করে। তার চিৎকারে আমরা ঘর থেকে বের হলে ঘটনা প্রকাশ না করার হুমকি দিয়ে চলে যায় সে। এমনকি কারো নিকট ঘটনাটি প্রকাশ করলে এবং এ বিষয়ে কোনো মামলা করলে বাড়ি-ঘরসহ পুড়িয়ে মারার হুমকি দেয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ এ.কে.এম মিজানুল হক বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে অবগত হয়েছি। তবে অভিযোগ পেলে ঘটনার সাথে জরিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network