শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গায়েহলুদে নাচের ছবি তোলা নিয়ে দুই গ্রামে সংঘর্ষ! গুলিবিদ্ধ ৪

আপডেট: September 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গায়েহলুদের ডিজে পার্টিতে মেয়েদের নাচের ছবি তোলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধসহ ২৪ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কুমিল্লার হোমনায় বড় ঘাড়মোড়া গ্রাম ও হুজুরকান্দি গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে হোমনা উপজেলার ঘাড়মোড়া বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বড় ঘাড়মোড়া গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ের গায়েহলুদ অনুষ্ঠান ছিল। এ সময় হুজুরকান্দি গ্রামের কয়েকজন ছেলে ডিজি পার্টিতে মেয়েদের নাচের ভিডিও ও ছবি তোলে। স্থানীয়রা ছবি তুলতে বাধা দেয় ও মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিও ডিলেট করার চেষ্টা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বড় ঘাড়মোড়া গ্রামের বাসিন্দা সাব মিয়া স্থানীয় বাজারে দুধ বিক্রি করতে যান। এ সময় গায়েহলুদের রাতে তাদের হেনস্তা করায় কয়েকজন তরুণ সাব মিয়ার দুধ মাথায় ঢেলে দেয়। এ সময় তাকে মারধর ও অপমান করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় সাব মিয়ার ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে হুজুরকান্দি গ্রামের ১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

তার পর থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার সকালে হুজুরকান্দি ও বড় ঘাড়মোড়া গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন গুলিবিদ্ধসহ ২৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় থানায় খবর দিলে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে।

ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা জানান, বিষয়টি নিয়ে আজ দুই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে সমাধানের কথা ছিল। তার আগেই সংঘর্ষের ঘটনা ঘটে।

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network