শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গোপালপুরে ফের ৭৬ বস্তা চাল উদ্ধার

আপডেট: April 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির আরও ৭৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়ার মধ্যপাড়ার লাল মিয়ার বাড়ি থেকে চালের বস্তাগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক বলেন, দুজন ব্যক্তি খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল কিনে লাল মিয়ার বাড়িতে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।

চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করবেন বলে তিনি জানান।

এদিকে গত মঙ্গলবার (২০ এপ্রিল) উপজেলার আলমনগর মধ্যপাড়া গ্রামের চাল ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের বাড়ীতে অভিযান চালিয়ে দশ টাকা কেজি দরের ৩০ কেজি ওজনের ৬০ বস্তা অবৈধ চাল জব্দ করা হয়। এ ব্যাপারে গোপালপুর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ী কুদ্দুস পালিয়ে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network