ঘণ্টায় ৬০ ডায়রিয়া রোগী আসছে হাসপাতালে

আপডেট: March 25, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: আবহাওয়া পরিবর্তনের বিভিন্ন এলাকায় হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। মহাখালির আইসিডিডিআর,বিতে কমছে না ডায়রিয়া রোগীর সংখ্যা। ঘণ্টায় ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। গত ৭ দিন ধরে গড়ে প্রতিদিন রোগী ভর্তি হচ্ছেন ১২শ’ করে।গত দুই দিনেই হাসপাতালটিতে দুই হাজার ৪০৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে রোগীর চাপ বাড়ায় মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অনেকের। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে আইসিডিডিআর,বির মিডিয়া ম্যানেজার তারিফ হাসান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঢাকার আশপাশের জেলাগুলো থেকে আসছে রোগী। আর রাজধানীর মধ্যে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকা থেকেই রোগী বেশি আসছে। হঠাৎ গরম বেড়ে যাওয়া এবং স্কুল-কলেজ ও অফিসগামী মানুষের বাইরে খাবার খাওয়ার কারণে বাড়ছে রোগী। এছাড়াও যেসব এলাকায় বিশুদ্ধ পানির সরবরাহ নেই সেসব এলাকার মানুষও ভুগছেন এই রোগে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network